চাপা পড়া ভালোবাসা - পর্ব ১
পড়ে থাকা গোলাপ টা আজ মাটির সাথে একেবারে মিশে হয়তো নষ্ট হয়ে গেছে আর তার সাথে সাথেই শেষ হয়ে গেছে কারো ভালোবাসার আশা। ভালোলাগা থেকে আসা ভালোবাসাটি হিরাজের মনে এক সাহস সঞ্চার করেছিল। মন সাহস জাগিয়েছিল রিয়া কে নিজের ভালবাসার কথাটা বিলিয়ে দেওয়ার, আর সেই মতো ছোট্ট এক ভালোবাসার গোলাপ নিয়ে তার অপেক্ষা ছিলো রিয়ার জন্য। কিন্তু রিয়ার জীবনে যে বহুদিন আগেই অন্যকারো প্রবেশ সেটা হিরাজের একবারে অজানা ছিলো। হিরাজের প্রিয় বন্ধু রিয়া যে তার জীবনের এই সত্যটা তার কাছে এভাবে লুকিয়ে রাখবে তা হিরাজের একেবারের জন্য মনে হয়নি। আর মনে হবেই কি করে রিয়ার প্রতি তার বন্ধুত্বের বিশ্বাস যে অনেকটা শক্ত ছিল। এদিকে রিয়া তার এই আনন্দের কথাটা হিরাজ কে হয়তো সারপ্রাইজ দিতে চেয়েছিল। এভাবেই হয়তো চাপা পড়ে গেছিল হিরাজের ভালোবাসা। আর যেদিন তার মনে হলো সব কথা রিয়া কে বলার সময় এসেছে সেই দিনটা অনেক বেশি দেরি হয়ে গেছে।তাই হিরাজের হাতের পিছনে লুকিয়ে রাখা গোলাপ টা বারবার সামনে এসে রিয়ার হাত ছুঁতে চাইলেও সেটা রিয়ার মনে জমে থাকা অন্যকারো প্রতি ভালোবাসার কথা শুনে লুকিয়েই থাকলো। হিরাজের প্রিয় বন্ধুর সুখের এই সময়ে তাকে অভিনন্দন জানানো টা এক বন্ধুত্বের সম্মান প্রদর্শন। রিয়ার সুখের জীবনে না হয় হিরাজের ছোট্ট গোলাপ টা কোনো ভাটা নাই বা হলো, তার চেয়ে বরং যে ভালোবাসাটা এতদিন চাপা পড়েই থাকলো সেটা না হয় দ্বিতীয়বারের জন্যেও চাপা পড়ে থাক। তাই বোধহয় মাটিতে ছুঁড়ে ফেলে গোলাপ টা হিরাজ তাই কষ্ট পুষে রাখার খেলার নাম লেখালো আর সাথে তার চাওয়া হয়ে থেকে গেলো রিয়ার সুখ আর ভালো থাকা। ভালো থেকো বন্ধু।।
কিছু ভালোবাসা সত্যি চাপা পড়ে যায়। হয়তো বা অনেক দেরী হয়ে যায়
লেখা - প্রবাল ভদ্র


Comments
Post a Comment