মধ্যবিত্ত জীবন
ঘরির কাটা নয় ছুঁই ছুঁই। সুবীর বাবু তখনো বারান্দায় তার প্রিয় চেয়ার টি তে বসে পেপারের পাতাগুলি উলটে চলেছেন। ইতিমধ্যে তেনার পেপারটি এক দুই বার পড়া হয়ে গেছে, পাশে খালি চায়ের কাপটার দিকে ওনার ঘন ঘন তাকানোটাই পরিষ্কার করে দিচ্ছে তার মধ্যবিত্ত জীবনের এ যেন এক বড়ো প্রেম। ঘরির কাটা নয়ের ঘর ছুঁতেই হঠাৎ মুখার্জি গিন্নীর এক প্রচন্ড হাঁক ভেসে আসে সুবীর বাবুর কানে, সুবীর বাবু তৎক্ষণাৎ ওখান থেকে উঠে ঘরের ভিতরে, কেননা মুখার্জি গিন্নীর হাঁককে অগ্রাহ্য করার সাধ্য সুবীর মুখার্জি নামক ভদ্রলোকের ছিল না। সুবীর বাবু ঘরে এসে তেল আর গামছা টা নিয়ে সোজা স্নান ঘরের দিকে পা বাড়ালেন, তিনি অফিসে কাজ করে পয়সার যোগান দিলেও বাড়িতে যে ওনার স্ত্রী ই বাড়ির মালিক সেটা না বল্লেও চলে। শান্ত স্বভাবের ভদ্রলোক হয়তো বিয়েতে যৌতুক হিসাবে তার স্ত্রীর মেজাজ চিৎকার এসব কেই সঙ্গে নিয়ে এসেছেন। অবশেষে স্নান সেরে কাঁপতে কাঁপতে মানুষটি বেড়িয়ে এলেন, ইতিমধ্যে মুখার্জি গিন্নী টেবিলে ওনার মধ্যবিত্ত খাওয়ার মেনু সাজিয়ে রেখেছেন। সুবীর বাবু ফিটফাট হয়ে অফিসের পোষাক গায়ে চাপিয়ে খাওয়ার টেবিলে বসে পড়লেন, খাওয়া দাওয়া সেরে...