Posts

Showing posts from December 27, 2017

না বলা কথা

Image
ব্যস্ত শহরের কর্ম ব্যস্ততার মাঝে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক ছোট্ট গ্যারেজ। সেই গ্যারেজেই কর্মরত অবস্থায় সুমন, নানা অভাব অনটনের মধ্যে অতিবাহিত হওয়া সুমন গ্যারেজের কালো ধোঁয়ার মাঝে হাতে কালির দাগ লাগিয়ে ক্রমাগত নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে থাকে। গ্যারেজের কাজের শেষে কলেজের প্রিয় বেঙ্চের ডাকে এক ছুটে কলেজের পথে, এই ছিল তার জীবন। তার এই কষ্ট সহিষ্ণ জীবনের মাঝে এক রাজকুমারীর বেশে প্রবেশ করে রিমি। তাদের মধ্যে তফাত টা আকাশ পাতালের, রিমি এক স্বাচ্ছন্দ্য পরিবারের মেয়ে তার বাবা একজন পুলিশের কর্তা। সুমনের কলেজেই অ্যাডমিশন নেয় রিমি, যদিও সে সুমনের থেকে জুনিয়র ক্লাসে। দেখতে দেখতে সুমনের চোখের নির্মম ফোকাসে ধরা পড়ে রিমির সৌন্দর্যতা, সেই সৌন্দর্যতা কে অগ্রাহ্য করার সাধ্য সুমনের ছিল না। শ্রেনীকক্ষ আলাদা হওয়ার দরুন রিমির কলেজের ক্লাস একটু আগেই শুরু হতো সুমনের ক্লাসের থেকে। রিমির কলেজ যাওয়ার রাস্তাটাও ছিল সেই ভাঙাচোরা গ্যারেজ টার পাশ দিয়েই, যেই গ্যারেজে প্রতিনিয়ত ঘাম ঝরিয়ে সুমন নিজের কলেজের পড়াশোনার ফিস জোগাতো।         প্রত্যেক দিন রিমির কলেজে যাওয়ার সম...