না বলা কথা পর্ব ২ Na bola kotha part 2
না বলা কথা পর্ব ২ বেলা গড়িয়ে তখন সকাল এগারো টা, স্টেশনের একবারে বাইরের গেটের সামনে গাড়িটি ব্রেক কোষলো। দরজা টা খুলে রিমি নামতে যাবে এমন সময় তার পরনে থাকা ওরনাটার স্বল্প টানে সে মুখ ঘুরিয়ে গাড়ির দরজায় বেধে যাওয়া ওরনাটিকে ছাড়িয়ে, সামনের সিটে রাখা তার প্রিয় স্কুলব্যাগ টি নিয়ে স্টেশনের ভিতরের দিকে অগ্রসর হয়। পিছনে তার বাবা মা লাগেজের বেগটি ধরে তার পিছু স্টেশনের মধ্যে প্রবেশ করেন। দেখতে দেখতে তিন নম্বর প্ল্যাটফর্ম টায় ভিড়ের ব্যস্ততার মাঝে এসে দাঁড়ায় তাদের অন্য শহরে পাড়ি দেওয়ার সাথী। রিমি আর দেরি না করে তার বাবা মায়ের সাথে ট্রেনের মধ্যে প্রবেশ করে, জানালার ধারে রাখা রিজার্ভ সিট দখল করে অজানা শহরে পৌঁছানোর প্রতিক্ষনে। অবশেষে ট্রেনের চেনা হর্ন পড়ার সাথে সাথে রিমির মনে বেজে ওঠে এই শহরের বিদায়ী ঘন্টা। আসতে আসতে রেললাইনের দুটি পাতের মধ্যে দিয়ে স্টেশন ছাড়িয়ে এগিয়ে যেতে থাকে ট্রেনটি, আর তখনো তাদের স্টেশনে পৌঁছে দেওয়া ভাড়া গাড়িটির চালকের আসন টা টিপ টিপ চোখের জলে ভিজতে থাকে। চালকের আসনে বসে থাকা মানুষটির চোখের জল কে পাত্তা না দিয়েই নিজের অজান্তে রিমি আজ অন্য শহরের...