মজাদার অবিশ্বাস


😂😂   মজাদার অবিশ্বাস 😂😂

ছেলেটা সবে বোতলের ঢাকনা টা খুলতে যাবে এমন সময় তার মা পেছন থেকে এসে কানটি মুলে ধরেই দু ঘা লাগিয়ে দিল।

"এত নিচে নেমে গেছিস তুই? ছিঃ ছিঃ ছিঃ এই বয়সে তোর হাতে কিনা এসব।
    এই বলে আরও দু ঘা পিঠে সজোরে পড়ে গেল।
  ছেলেও মায়ের বাধ্য ছেলে, মুখে টু শব্দ না করে মাথা নামিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল।
 মা বোতলটি তৎক্ষণাৎ তুলে বাইরের রাস্তার দিকে রেখে দিলেন । সেই সময়ে সেই রাস্তা দিয়ে এক বোতল প্রিয় মানুষ পের হচ্ছিল যাই হোক হাতের কাছে এত সুস্বাদু পানীয় প্রত্যাখ্যান করার সাধ্য তার ছিলনা😂😂😂। সে বোতলটি তুলে রীতিমত আনন্দের সহিত পানীয় টি পান করলো। মুখে পড়তেই এক অন্যরকম স্বাদ বেড়িয়ে এল। লোকটি কিছু বুঝে উঠতে না পেরে সেই স্থান প্রস্থান করিল😂😂।

    এদিকে ছেলেটির বাবা কিছু যেন একটা খুঁজে না পেয়ে অস্থির হয়ে উঠলো, বাইরে ক্যাচরা বিক্রেতা কে দাঁড় করিয়ে রীতিমত তার স্ত্রী কে ধমক দিতে লাগলো। ছেলেটির মাথায় কিছু ঢুকলো না।😮
   অবশেষে বেড়িয়ে এল সেই বোতলের গল্প
তা শুনে রীতিমত রক্ত চক্ষু হয়ে গেল ছেলের বাবার। আর সত্যি হওয়ার ই কথা সেই বোতলগুলি বিক্রি করেই হয়তো আর একটি বোতলের দাম উঠতো 😂😂।
   ছেলেটিকেও দোষ দেওয়া যায় না বেচারা ঘরের মধ্যে এই বোতলটি দেখে সেটা নিয়েই ছুটেছিল খেজুর রস আনতে😂😂। শীতকালে এই পানীয় সত্যি ই তুলনাহীন।
 
   কিন্তু ওই যে আজকালকার দিনে লোক হোক বা বাড়ির লোক সবাই ওপরে দেখে সব বিচার করে বসে 😑😑। মাঝখান থেকে ছেলেটির পিঠে পড়ে প্রহার আর কোনো অজানা লোক করা আহার😂😂😂।
   
        সব জানাজানি হতেই ছেলের বাবা সোজা ঘরে 😂😂😂। ছেলেটি তার মাকে হঠাৎ ই বলে বসলো.................

    মা, খেজুর রসের প্রেমে পড়ে
       খেলাম কিছু প্রহার
   অপরদিকে আমার রস করিল
       অন্য লোকে আহার।
     গুরুজনের সম্মান ভেঙে
      করিল কেউ চুরি
    নির্দোষ পেল অপবাদ
       মায়ের অবিশ্বাসের ছোরি।

                              লেখা : Prabal Bhadra

Comments

Passionate writer

রুমাল ( স্বার্থত্যাগী ভালোবাসা সাথে বন্ধুত্বের প্রতিশ্রুতি)

পাগল প্রেমিক (জটিল বাস্তবতার বাইরে কল্পনাহিত অপেক্ষা)

না বলা কথা